thumbnail

বিব্রত

Shifat Raihan

|

হঠাৎ থেমে গেলে আর চলতে ইচ্ছে করেনা, 

বলতে ইচ্ছে করেনা কোন কথা। 

শব্দের মিছিল থামিয়ে দিয়ে ফের

দিগ্বিদিক শূণ্য, নিস্তব্ধ, অন্ধকার ।

হঠাৎ জমে গেলে আর দেখতে ইচ্ছে করেনা

ডাহুকের করুণ সুর খেই হারানো

পুরাণের কোন গভীর খাদে

তলিয়ে যেতে যেতে

মেঘের মতন ভাসতে ভাসতে 

ধুপ করে ভেঙে গেলে খেলাঘর;

আর গড়তে ইচ্ছে করেনা। 

ইচ্ছে করেনা অনেক কিছুই

মোমের মতন গলতে থাকা রাত,

ডিপ্রেশনের রোজ কড়া ডোজ,

নিরামিষ মলিন সুখী জীবন,

নিজেকে কিংবা ভুল সময়! 

তবুও বাঁচতে হয় - 

খানিকটা মায়ায় কিংবা 

ভালো থাকার আসক্তিতে হঠাৎ

ভুলে গেলে আর মনে পড়ে না 

ফেলে আসা পথ! 

Logo

Poetry · Story · Perception

© 2025 Thaahor. All rights reserved.

Crafted by

Spartan HelmetJahidul Islam