thumbnail

অপেক্ষা

Shifat Raihan

|

অপেক্ষা, মরীচিকা ছেয়ে আসা জল,

দীর্ঘশ্বাসে উবে যাওয়া অনুভূতির দল।


ট্রাফিকের লাল বাতি থেকে আরো দূরে

গন্তব্যের ঠিকানা, ঘড়ির কাটা থেমে গেছে

সময়ের বিড়ম্বনায়,

অজানা কোন এক অপূর্ণতায়!


অপেক্ষা জমে থাকা প্রশ্নের স্তুপ

একে একে আওড়ে চলা সমীকরণে 

উত্তর থেকে উত্তরণের পথ; 

থমকে আছে ঘড়ির কাটা, উত্তর কিংবা উত্তরণ!


এই ভাবতে ভাবতে একটা গান মাইগ্রেন 

একটা সুর সুইয়ের মতন ঢুকে 

খুঁজতে থাকে যন্ত্রণা

গুনগুন বাতাসের তালে

হতে পারতো এর শেষ, বিলম্বিত

ঘড়ির কাটায় সবশেষে কাংখিত গন্তব্য! 


আদতে, শেষ বলে কিছু নেই এখানে

নেই কোন গন্তব্য!

Logo

Poetry · Story · Perception

© 2025 Thaahor. All rights reserved.

Crafted by

Spartan HelmetJahidul Islam