thumbnail

লুকোচুরি

Shifat Raihan

|

মৃত্যু এবং আমি,

পাশাপাশি হেঁটে চলেছি ।

মৌন প্রতিযোগীতা চলছে দু’জনেতে

সে এক পা এগোয়, আমি তিন পা;

সে তিন, আমি পাঁচ !

সে হেসে উঠে তাকিয়ে,

আমি চমকে চোখ ফিরাই !

মাঝপথে সে জিরোয়,

আমি চলতে থাকি !

ক্লান্তিতে শরীর বুজে এলে,

মা পরম আদরে কাছে টানে,

মৃত্যু দূর হতে হেসে চলে ।

কান্নাগুলোয় তখন হাসি মেখে-

মায়ের কোলে চোখ লুকাই ।

বাবা পিঠ চাপড়ায়,

সে লুকায়, আমার ভয় হয় ।

অধোমুখে নিঃশ্বাস ফেলি বাবার কাঁধে !

এক চিলতে জীবন খুঁজে ফিরি,

সে সামনে এসে বাঁধ সাধে ! 

রাস্তা খুঁজি পালাবার,

পিছু তাড়া করে ফের !

অতঃপর,

আমি হেঁটে যাই,

সে আসে সমান্তরালে ।

আমি এক পা বাঁড়াই,

সে তিন পা !

Logo

Poetry · Story · Perception

© 2025 Thaahor. All rights reserved.

Crafted by

Spartan HelmetJahidul Islam