thumbnail

পাপেট

Shifat Raihan

|

একটি নির্দিষ্ট বলয়ে যেন আটকে গেছি আমরা।

সীমাবদ্ধ কিছু শব্দের স্বাধীনতা স্বরূপ –

দীর্ঘায়িত হয়না কোন বাক্য;

বাড়ে না কোন অনুভূতির জীবনকাল ! 

তোতা পাখির বুলিতে নিয়মিত পড়ে যাই শেখানো কালিমা,

গোটা কয়েক শব্দের বেড়াজালে আটকে থাকে জীবন !

প্রতিটি নতুন সকাল যেন মলিন, 

পুরনো বুকশেলফটার মতন,

অযত্নে অবহেলায় তারা তিক্ত হয়,

তিক্ততাকে বুকে নিয়েই ঘুমাতে যায় ।

ফের সেই এক নিয়ম; একইভাবে তারা ঘুমায় রোজ !


এপাশটায়,

আমরা যেন এক একটা প্রাণহীন পাপেট !

তার ছড়ানো রঙের কিছুটা মেখে রঙিন হয় চারপাশ,

স্বপ্ন নেমে আসে বলয়জুরে !

তা আর দেখা হয় না;

স্বপ্ন হয়েই হারিয়ে যায় বলয়ে !

আমরা খুঁজি, খুঁজতে গিয়ে পথ হারাই !

বারংবার !

Logo

Poetry · Story · Perception

© 2025 Thaahor. All rights reserved.

Crafted by

Spartan HelmetJahidul Islam