thumbnail

মানুষ

Shifat Raihan

|

মানুষ বাঁচে

মানুষ মরে

মানুষে।

মানুষ বাঁচায়

মানুষ মারে

নিমিষে। 

এখানেও কাটাতার, প্রশ্নবিদ্ধ দ্বিধায় বিভক্ত ক্রোমোজম অপেক্ষায় থাকে নতুন একসময়ের,নতুন এক ধারার। নতুন দিনের সূর্য উঠবে কবে?

মানুষ ঈশ্বর 

কিংবা অসূর

মাকালফল!

মানুষ অজ্ঞ

কিংবা বিজ্ঞ

বেসামাল! 

তারপর লোভাতুর চোখ টলে টলে ঢলে পরে পানশালায়, সত্তর হুর অথবা অবাধ সুখের দরজা খুঁজে বেড়ায় মসজিদ, মন্দির, গির্জায়! 

মানুষ অন্ধ

মানুষ বোবা

কালা!

মানুষ মাটির

মানুষ মাংসের 

পিত্তলা!

এখানেও নেই কোন নির্দিষ্ট সমাধান। দ্বিধান্বিত কতগুলো ছায়া জটের মতন ছুটে চলে এদিক ওদিক; কেউ ভাবে মানুষ,কেউ অসূর আর কেউ মাতাল চোখে তাকিয়ে দেখে দাবি করে ঈশ্বর!বিবাদে বিভেদে ভাগ করে নিজেদের, কেটেকুটে  করে জয়োল্লাস!

Logo

Poetry · Story · Perception

© 2025 Thaahor. All rights reserved.

Crafted by

Spartan HelmetJahidul Islam